অনুষ্ঠিত হলো " টাঙ্গাইল কবিতা উৎসব-২০২৬ " এর সমাপনী অধিবেশন
ভ্রাম্যমাণ প্রতিনিধি : ইমাম হাসান সোহান
" টাঙ্গাইল কবিতা উৎসব -২০২৬ " সমাপনী অধিবেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ২৫ এপ্রিল শনিবার টাঙ্গাইল ক্লাবে । " সময়ের সাহিত্যকণ্ঠ " এর সম্পাদক কবি আযাদ কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদ এর প্রশাসক অ্যাডভোকেট এস,এম,ওবায়দুল হক নাসির । অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর পরিচালক ড. আসাদুজ্জামান । সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশন এর সভাপতি খন্দকার নাজিম উদ্দীন উদ্দিন, টাঙ্গাইল ক্লাব এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, প্রত্যয় সম্পাদক কবি ফেরদৌস সালাম, জাসা গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডা. মো. আব্দুস সাত্তার এবং বর্ষীয়ান কবি বাদল মেহেদী । সময়ের সাহিত্যকণ্ঠ পরিবার আয়োজিত টাঙ্গাইল কবিতা উৎসব -২০২৬ সমাপনী অধিবেশন এ টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা হতে প্রায় দুইশতাধিক আগত কবিবৃন্দ স্বরচিত কবিতা আবৃত্তি করেন ।