স্টাফ রিপোর্টার : এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক দুবাই প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে একাধিকবার পরকীয়া ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। প্রবাসী আবুল খয়েরের (২৮) স্ত্রী আঙ্গুরা বেগমের (২৫) এমন কর্মকাণ্ডে সামাজিকভাবে চরম বিব্রত ও বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবাসীর পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০২১ সালে দোয়ারাবাজার উপজেলার পাণ্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর (কান্দার হাটি) গ্রামের নুরুল ইসলামের পুত্র দুবাই প্রবাসী আবুল খয়েরের সাথে সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের নুর ইসলামের মেয়ে আঙ্গুরা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে একটি সন্তানও রয়েছে। বিয়ের পর জীবিকার তাগিদে আবুল খয়ের দুবাই পাড়ি জমালে শুরু হয় বিপত্তি।
প্রথম ঘটনা:
স্বামী প্রবাসে যাওয়ার সুযোগে আঙ্গুরা বেগম তার পাশের ঘরের দেবর মোস্তাক (২২)-এর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, গভীর রাতে মোস্তাককে নিজের শয়নকক্ষেও নিয়ে যেতেন তিনি। এ নিয়ে জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে। বৈঠকে মোস্তাককে আর্থিক জরিমানা করা হয় এবং আঙ্গুরার সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার কঠোর নির্দেশ দেওয়া হয়।
দ্বিতীয় ঘটনা:
কিছুদিন আগে শাশুড়ির সাথে সুনামগঞ্জ ভার্ড হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন আঙ্গুরা। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর পরের দিন সন্ধ্যায় তিনি বাড়িতে ফেরেন। পরিবারের সদস্যরা তার অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি অনুতপ্ত হওয়ার পরিবর্তে উত্তেজিত হয়ে ওঠেন এবং বলেন, "আমি যেখানে খুশি যাবো, তোমাদের সমস্যা কী?"
তৃতীয় ঘটনা :
সর্বশেষ, বাবার বাড়ি বাজিতপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসতে রাজি হননি। পরবর্তীতে জানা যায়, বাজিতপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে অটোরিকশা চালক বাবলুর (২০) সাথে তিনি পরকীয়ায় লিপ্ত হয়েছেন এবং এক পর্যায়ে তারা অসামাজিক কাজে হাতেনাতে ধরা পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আঙ্গুরা ও বাবলু পরকীয়াকে পরিণয়ে রূপ দিতে সুনামগঞ্জ আদালতে এফিডেভিট বা কোর্ট ম্যারেজ করতে যান। তবে আদালতের আঙিনায় পৌঁছানোর পর পরিস্থিতির গুরুত্ব বুঝে বাবলু কৌশলে পালিয়ে যান।
পরিবারের আহাজারি
বারবার এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় প্রবাসীর পরিবারটি সামাজিকভাবে মুখ দেখাতে পারছে না। প্রবাসীর স্বজনরা জানান, "বিয়ের পর থেকে আঙ্গুরার এই দুশ্চরিত্রের কারণে আমাদের সম্মান বারবার ধুলোয় মিশে যাচ্ছে। যার ঘরে সন্তান আছে, সে কীভাবে বারবার পরপুরুষের সাথে এমন নোংরামি করতে পারে? আমরা এর সুষ্ঠু বিচার চাই।
বর্তমানে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রবাসীর পরিবার আইনি ও সামাজিকভাবে বিষয়টি সমাধানের পথ খুঁজছেন।
এ বিষয়ে অভিযুক্ত আঙ্গুরা বেগম বা তার বাবার পরিবারের কোন বক্তব্য পাওয়া যায় নি।