প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৮:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৪:৪১ অপরাহ্ণ
মরহুম মাস্টার নুরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে নগদ অর্থ বিতরণ।
০৬ জুলাই ২০২৫ রোজ রবিবার সুনামগঞ্জের দিরাই পৌরশহরের ০৯ ওয়ার্ডে নুরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায় নারী-পুরুষের হাতে নগদ অর্থ, বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরহুম মাস্টার নুরুজ্জামান এর বড় ছেলে (গ্রীস) প্রবাসী মোঃ সুহেল মিয়া , সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোঃ খচরু মিয়া, খচরু মিয়া বলেন, সামর্থবান ব্যক্তিরা অসহায় গরীব দুস্থদের সাহায্যে হাত বাড়ানো উচিত এবং এটাই বড় মানবিক কাজ। এমন একটি আয়োজন করায় তিনি ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান।
মাস্টার নুরুজ্জামান এর ছোট ছেলে সাংবাদিক পাবেল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তরা বলেন, অত্যান্ত সহজ সরল ও দয়ালু লোক ছিলেন; তিনি আমাদের মরহুম মাস্টার নুরুজ্জামান।
উল্লেখ্য মরহুম মাস্টার নুরুজ্জামান এলাকায়, বৃহত্তর দিরাই উপজেলা তথা জেলায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬