
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরের বোরো ধান শুকানোর খলার জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে সং'ঘ'র্ষে'র ঘ'ট'না'য় উভয়পক্ষের ১৫ জন আ'হ'ত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের আগ মুর্হূতে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায় মীর্জা হোসেন ও হিরো আলমের মধ্যে এই সং'ঘ'র্ষে'র ঘ'ট'না ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায় মীর্জা হোসেন ও হিরো আলমের পরিবারের মধ্যে ধান শুকানোর খলার জায়গা নিয়ে বিরোধ চলছিল। চলতি মওসুমের হাওরের বোরো ধান শুকানোর জন্য খলা তৈরির প্রস্তুতি নিলে খলার জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরে দেশীয় অ'স্ত্র নিয়ে সং'ঘ'র্ষে লিপ্ত হয়। আশপাশের লোকজন উভয়পক্ষকে নিবৃত্ত করেন। সং'ঘ'র্ষে ইট-পাটকেলের আ'ঘা'তে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আ'হত। আ'হ'তরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্ল্যাহ বলেন, ‘ইফতারের আগ মুহূর্তে বীরগাঁও গ্রামে একটি জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সং'ঘ'র্ষে'র ঘ'ট'না ঘ'টে'ছে বলে খবর পাওয়া গেছে। ঘ'ট'না'স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।