শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত লগি-বৈঠার তাণ্ডব, বোমা ও গুলির পৈশাচিক হত্যাযজ্ঞের প্রতিবাদ, দোষীদের দ্রুত বিচার এবং শহীদদের স্মরণে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফীজ আবু খালেদ।
উপজেলা বায়তুলমাল সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলওয়ার হোসাইন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াত নেতা হাফিজ মিলন আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মামুন আহমেদ, উপজেলা শিবিরের সভাপতি নূর নবী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার সম্পাদক আতিকুর রহমান রুয়েব, পূর্ব পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কবির আহমেদ ও সেক্রেটারি শিব্বির আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি-প্রগতি এবং ২৮ অক্টোবরের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।