শাহবাগ থানার ভেতরে পুলিশের সামনে হামলা: মিথ্যার আশ্রয়ে রাজনৈতিক নাটক
এনাম উদ্দিন সামী স্টাফ রিপোর্টার সিলেট
শাহবাগ থানার ভেতরে পুলিশের উপস্থিতিতেই ডাকসু নেতা মোসাদ্দেক বিল্লাহ ও এবি জুবায়েরের ওপর নির্মম হামলার ঘটনায় পুরো দেশজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
গনেশ চন্দ্র রায়সহ ছাত্রদলের নেতা-কর্মীরা থানার ভেতরে আইনের প্রতীক পুলিশকে সামনে রেখেই এই হামলা চালিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, আইন রক্ষাকারী বাহিনী নীরব দর্শক হয়ে না থেকে বরং হামলাকারীদের সহায়ক ভূমিকা পালন করেছে বলে অভিযোগ উঠেছে। যেখানে থানাভবন নিজেই নিরাপদ আশ্রয়স্থল না হয়ে মারামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনের শাসনের প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে কয়েকটি বাস্তব সত্য তুলে ধরা প্রয়োজন:
১. মিথ্যার ওপর দাঁড়িয়ে রাজনৈতিক এজেন্ডা সেটিংয়ের অপচেষ্টা দিনশেষে ব্যর্থই হয়। যেমনটা আজ ছাত্রদল প্রমাণ দিলো! ভুয়া তথ্য ও মিথ্যে অভিযোগের ভিত্তিতে পরিস্থিতি জটিল করার যে পাঁকটা খেলা হয়েছিল, তার সত্যতা মিথ্যেই প্রমাণিত হয়েছে।
২. স্বেচ্ছায় থানায় গিয়ে আইনি আশ্রয় চাইতে যাওয়া ঢাবি শিক্ষার্থী মাহমুদকে নিয়ে পুলিশ বিকাল থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত আটকে রেখে জিডি গ্রহণ না করে উল্টো হয়রানি করেছে। নাটক সাজানোর এই ভয়ংকর চেষ্টা সরাসরি ফ্যাসিবাদী পুলিশি প্যাটার্নের পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই নয়।
দারুণ খেলল বিএনপি সরকার!এ যেনো আওয়ামী নেতাদের শুধু দলের নাম পরিবর্তন হয়েছে আর নীতি একই ।আইনের নামে এই যে ন্যাক্কারজনক নাটক ও স্বেচ্ছাচারিতা চলছে, তা গণতন্ত্র ও মানবাধিকারের চরম অবমাননা।
গনেশ চন্দ্র রায়সহ সব হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করা হোক।
ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
ন্যায়বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে।