এনাম উদ্দিন সামী স্টাফ রিপোর্টার
দক্ষিণ আফ্রিকায় সিলেট অধিবাসীদের সংগঠন সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকার কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের সভা গতকাল (৯ এপ্রিল) জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় সভাপতি এমএস ইসলাম সেরুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা হারুন-অর রশিদ, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাজমুল ইসলাম নজরুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ রেজা রতন, সহ সাধারণ সম্পাদক দিদার চৌধুরী, অর্থ সম্পাদক সাহেদ চৌধুরী, সহ অর্থ সম্পাদক হাফেজ মশকুর আহমেদ বুলবুল, সহ সাংগঠনিক সম্পাদক টিটু আহমেদ, রুহিত আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক সদরুল আলম, সহ সমাজকল্যাণ সম্পাদক শাহ আলম প্রমুখ।
সভায় সিলেট এসোসিয়েশনের নামে রেজিষ্ট্রেশন সম্পাদন ও ব্যাংক একাউন্ট খোলায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
গত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে র্যাফেল ড্র'র পুরস্কার বিজয়ী শাহ আলমের কাছে হস্তান্তর এবং স্বদেশে গমনকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
সভায় ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী নিয়ে প্রাথমিক আলোচনা করা হয়।
এছাড়াও সংগঠন বিস্তৃতির লক্ষ্যে শীঘ্রই কেপটাউন শাখার আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।