দিরাই প্রতিনিধি :
সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই সুনামগঞ্জের দিরাই থানা এলাকায় মেয়েকে ধর্ষণের অভিযোগে ৪০ বছর বয়সী এক বাবাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার ভোর রাতে উপজেলার জগদল ইউনিয়নের রতনগঞ্জ বাজার সংলগ্ন পটল পাড়া গ্রামে
এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। ধর্ষিতা শিশু (১৪) ধর্ষক হানিফ মিয়ার প্রথম দিকের স্ত্রীর সন্তান।
পুলিশের তথ্য মতে জানা যায়, ধর্ষিতার মাতা মনিরা বেগম মারা যাওয়ার পর ধর্ষক হানিফ মিয়া দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় স্ত্রীর একটি ছেলে সন্তান রয়েছে। পাষন্ড ধর্ষক প্রায়ই মেয়েকে উত্যক্ত করতো। মেয়ে বিরক্ত হয়ে চলে যায় তার নানার বাড়ি কুলন্জ ইউনিয়ন এর সুরিয়ারপাড় গ্রামে। অনেকদিন নানার বাড়িতে অবস্থানরত অবস্থায় তাঁর সৎ মা অসুস্থ হলে বাবা হানিফ মিয়া তাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যায়। এবং আবারো তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় স্থানীয় লোকজন ধর্ষকে আটক করে প্রশাসনকে খবর দিলে দিরাই থানা পুলিশ ধর্ষক হানিফ'কে গ্রেপ্তার করে।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।