1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
গাজীপুরে সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ করে আন্দোলন - sylhetersangram
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:১০|
Title :
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ জামালগঞ্জে সার-বীজ মনিটরিং সভা অনুষ্ঠিত মোকাদ্দেস হোসেন বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পয়েন্ট পর্ব শেষ, সেমিফাইনালে চার দল বীরগঞ্জে পলাশবাড়ী চাষী ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাজিব পরিবহন বন্ধের দাবিতে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা, মৌলভীবাজারে ক্ষোভ সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন শাবিপ্রবিতে এইচআরডিএস’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সু‌বিধা ব‌ঞ্চিতদের পা‌শে সেনাবাহিনী 

গাজীপুরে সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ করে আন্দোলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬,
  • 23 Time View

 

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
গার্মেন্টস শিল্প কারখানার শ্রমিকদের বেতন সর্বনিম্ন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ, মিছিল ও মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে হাজার হাজার শ্রমিক।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকেই শ্রমিকদের আন্দোলন চলছিল। বেশ কয়েকদিন ধরে রাজধানী ঢাকা, উত্তরা সহ বেশ কিছু জায়গায় শ্রমিকদের আন্দোলন চলছিল। তারই ধারাবাহিকতায় গাজীপুরের টঙ্গী, মহানগর, জয়দেবপুর, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, কালিয়াকৈরসহ আন্দোলনটি আরও বেগবান হয়ে ছড়িয়ে পড়ে। বিভিন্ন গার্মেন্টস শিল্প কারখানা এবং স্পিনিংসহ সকল কারখানা বন্ধ করে দেন এবং আন্দোলন করতে থাকেন। রাস্তা অবরোধ করে আন্দোলন চলমান থাকায় দীর্ঘ প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার রাস্তা জ্যাম সৃষ্টি হয়। এতে জনসাধারণ ও যাত্রী এবং গাড়ির শ্রমিক কর্মচারীরা ভোগান্তির শিকার হন।

আন্দোলনরত একজন শ্রমিক বলেন সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই আন্দোলন নিয়মিত প্রতিদিন চলমান থাকবে। যতোক্ষণ পর্যন্ত আমাদের দাবী মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।

এসময় পুলিশের সাথে শ্রমিকদের বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম