1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারের ইউএনও অরূপ রতন সিংহের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - sylhetersangram
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১১:০৫|
Title :
জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সভা মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ জামালগঞ্জে সার-বীজ মনিটরিং সভা অনুষ্ঠিত মোকাদ্দেস হোসেন বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পয়েন্ট পর্ব শেষ, সেমিফাইনালে চার দল বীরগঞ্জে পলাশবাড়ী চাষী ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাজিব পরিবহন বন্ধের দাবিতে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা, মৌলভীবাজারে ক্ষোভ সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন শাবিপ্রবিতে এইচআরডিএস’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দোয়ারাবাজারের ইউএনও অরূপ রতন সিংহের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ১, ২০২৬,
  • 42 Time View

 

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহের পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজারের সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল ইসলাম। বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এম আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু ও আলহাজ্ব আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু এবং ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের বিভাগীয় প্রধানগণ, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক-কর্মচারী, এনজিও প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদায়ী অতিথি অরূপ রতন সিংহের পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর কর্মজীবনের পরবর্তী পথচলার সফলতা ও সমৃদ্ধি কামনা করা হয়।

দোয়ারাবাজার উপজেলায় দায়িত্ব পালনকালে তাঁর বিভিন্ন কার্যক্রম ও অবদানের স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম