1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ - sylhetersangram
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১:০৩|
Title :
শ্যামনগরে সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ মুন্সিগঞ্জ পঞ্চসার ইলেকশনে জনগণের ভোটে কে হচ্ছে দায়িত্বপদে চেয়ারম্যান। বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ যশোরের ছাতিয়ানতলা বাজারে এক রাতে দুই ভাইয়ের দোকানে চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী জামালপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুবকদের মধ্যে ঋণ বিতরণ ও উদ্যোক্তাদের সম্মাননা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন ‎ফতেপুর ইউনিয়নে  আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সমন্বয়ের আহ্বান

চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ১, ২০২৬,
  • 18 Time View

 

কক্সবাজার প্রতিনিধি:
আগের বৃত্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তদন্ত করে ফল পুনর্মূল্যায়ন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি ছাড়া নতুন কোনো বৃত্তি পরীক্ষা আয়োজন না করার নির্দেশ দিয়েছিল চকরিয়া উপজেলা প্রশাসন। সেই নির্দেশনার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও আগের পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও বৃত্তি দেওয়ার প্রক্রিয়া শেষ হয়নি। এর মধ্যেই নতুন করে ২০২৬ সালের বৃত্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে আলোকিত ফাউন্ডেশন।

এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে চকরিয়া ও মাতামুহুরী উপজেলার ১৪৫টি প্রাথমিক বিদ্যালয়ে জরুরি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। ইউএনওর অনুমোদন ও উপজেলা শিক্ষা অফিসের পূর্বানুমতি ছাড়া কোনো বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়গুলোর অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদন ছাড়া পরীক্ষা আয়োজন করা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালে আলোকিত ফাউন্ডেশনের উদ্যোগে ‘আলোকিত স্বর্ণপদক মেধাবৃত্তি’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার খাতা মূল্যায়ন, ফল প্রকাশ এবং প্রসপেক্টাসে ঘোষিত শর্ত অনুযায়ী বৃত্তি প্রদান নিয়ে অনিয়মের অভিযোগ করেন চকরিয়ার কয়েকজন অভিভাবক। এ ঘটনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মহেশখালীর শাপলাপুর এলাকার বাসিন্দা জাফর আমিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে ইউএনওর কাছে লিখিত আবেদন করেন তাঁরা।

অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজি ও রিয়ানুল কবিরকে নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন ইউএনও মো. শাহীন দেলোয়ার।

তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে গত ৩০ সেপ্টেম্বর ১৯১(১) নম্বর স্মারকে আদেশ জারি করেন ইউএনও। এতে আলোকিত ফাউন্ডেশনের ঘোষিত ফল পুনর্মূল্যায়নের ব্যবস্থা নিতে এক সপ্তাহ সময় দেওয়া হয়। একই আদেশে ইউএনওর অনুমতি ছাড়া চকরিয়া উপজেলায় আলোকিত ফাউন্ডেশনসহ কোনো সংস্থার বৃত্তি পরীক্ষা আয়োজন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

তদন্ত কমিটির সদস্য রিয়ানুল কবির বলেন, ইউএনওর নির্দেশনা জারির পর এক মাসের বেশি সময় পার হলেও ২০২৫ সালের পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন করে যথাযথভাবে বৃত্তি দেওয়া হয়নি। এর মধ্যেই ফাউন্ডেশনটির পক্ষ থেকে ২০২৬ সালের বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহলের অনেকে। তাঁদের প্রশ্ন, আগের পরীক্ষার অনিয়মের অভিযোগের নিষ্পত্তি এবং প্রশাসনের নির্দেশনা বাস্তবায়ন না করেই কীভাবে একই প্রতিষ্ঠান নতুন করে বৃত্তি পরীক্ষার আয়োজন করছে।

এদিকে ইউএনওর নির্দেশনা বাস্তবায়নে গতকাল ১ নভেম্বর চকরিয়া ও মাতামুহুরী উপজেলার ১৪৫টি প্রাথমিক বিদ্যালয়ে জরুরি বিজ্ঞপ্তি পাঠিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। এতে বলা হয়েছে, ইউএনওর অনুমোদন যাচাই এবং উপজেলা শিক্ষা অফিসের পূর্বানুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান বা সংস্থার আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া যাবে না।

চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়গুলোকে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। অনুমোদন ও পূর্বানুমতি ছাড়া কোনো বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে বিদ্যালয়গুলোকে কোনো উদ্যোগ না নিতে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলোকিত ফাউন্ডেশনের চেয়ারম্যান জাফর আমিন বলেন, আমরা কক্সবাজারের সব জায়গায় বৃত্তি পরীক্ষার আয়োজন করতেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের বিষয়ে সরাসরি কথা বলবেন জানিয়ে পরে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন দেলোয়ার বলেন, পূর্বানুমতি ছাড়া কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বৃত্তি পরীক্ষার আয়োজন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম