1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শ্যামনগরে সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত - sylhetersangram
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১:০৩|
Title :
শ্যামনগরে সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ মুন্সিগঞ্জ পঞ্চসার ইলেকশনে জনগণের ভোটে কে হচ্ছে দায়িত্বপদে চেয়ারম্যান। বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ যশোরের ছাতিয়ানতলা বাজারে এক রাতে দুই ভাইয়ের দোকানে চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী জামালপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুবকদের মধ্যে ঋণ বিতরণ ও উদ্যোক্তাদের সম্মাননা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন ‎ফতেপুর ইউনিয়নে  আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সমন্বয়ের আহ্বান

শ্যামনগরে সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ১, ২০২৬,
  • 13 Time View

 

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) উপজেলার কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পে মোট ১১৩ জন রোগীকে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রাথমিক ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের মধ্যে ৩০ জনকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবাশীষ কুমার মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মো. আবু রায়হান মল্লিক ও মোহাম্মদ ইমদাদুল হক, ফাউন্ডেশনের সভাপতি মো. রাজু আহমেদ, সদস্য মো. মাস্টার এনামুল হক এবং গাবুরা ইউনিটের সুপারভাইজার মো. শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সিকান্দার হোসেন। চক্ষু ক্যাম্প পরিচালনা করেন সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের কনসালট্যান্ট ডা. মনিরুজ্জামান (এমবিবিএস, ডিও)।

বক্তারা বলেন, উপকূলীয় এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আর্থিক সংকটের কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত অনেক মানুষ উপকৃত হবেন।

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম