1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
কুলাউড়া পুলিশের পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪ - sylhetersangram
৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:০৯|
Title :
জামালপুরে ভাঙন রোধে দশানী নদীর গতিপথ পুন:রুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুলাউড়া পুলিশের পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার চাটমোহর পৌর সদরে ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ দোয়ারাবাজারের পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরোধের শান্তিপূর্ণ সমাধান জারলীয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মানবকল্যাণ ফাউন্ডেশন, শিক্ষার্থীদের বই কিনে দেওয়ার আশ্বাস সিরাজগঞ্জ-পাবনায় এসআরবি-১২-এর অভিযান: ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গুলি উদ্ধার বগুড়ার কাহালুতে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১০ মামলার আসামি জাহাঙ্গীরসহ চারজনের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

কুলাউড়া পুলিশের পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬,
  • 12 Time View

‎
‎আলী আহমদ রিপন
‎মৌলভীবাজার প্রতিনিধি
‎
‎মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এর মধ্যে মোটরসাইকেল চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, CNGঅটোরিকশা চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে আরও দুজনকে।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুলাউড়া উপজেলার দক্ষিণ রাউৎগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে নান্নু মিয়া (৩৭), মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া সরকারি আশ্রয়কেন্দ্র এলাকার শাহবুদ্দিনের ছেলে ইকবাল আহমদ (৩৫), কুলাউড়া উপজেলার চাতলগাঁও গ্রামের মতিউর রহমানের ছেলে তুফায়েল আহমদ (৩০) এবং রাজনগর উপজেলার দক্ষিণ খলাগাঁও গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে লাকী মিয়া প্রকাশ মুন্না (৩৫)।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল চা-বাগান এলাকায় নিজ বাড়ির সামনে থেকে চন্দন কুর্মী নামের এক ব্যক্তির হিরো গ্ল্যামার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় পাওয়া অভিযোগের ভিত্তিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আল আমিন অভিযান পরিচালনা করেন। অভিযানে মৌলভীবাজার সদর এলাকা থেকে নান্নু মিয়া ও ইকবাল আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলটির আনুমানিক মূল্য এক লাখ টাকা।
‎
‎অন্যদিকে, কুলাউড়া রেলওয়ে স্টেশনের সামনে থেকে CNGচালিত অটোরিকশা চুরির ঘটনায় দায়ের করা কুলাউড়া থানার মামলা নম্বর-২৯, তারিখ ২৪ অক্টোবর ২০২৬, দণ্ডবিধির ৩৭৯ ধারার তদন্তে অভিযান চালিয়ে তুফায়েল আহমদ ও লাকী মিয়া প্রকাশ মুন্নাকে গ্রেপ্তার করা হয়।
‎
‎পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম