
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের স্বজনপুর হাওরে কালো মাঠি সংগ্রহ করছেন স্থানীয় বাসিন্দারা।
রমজানে গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার কারণে, গ্রামের সাধারণ মানুষ,জ্বালানি হিসেবে বেছে নিয়েছে কালো মাঠি। বিলের সমতল জমি গুলাতে ৪-থেকে ৫- পাঁচ ফুট গর্ত খননের পরে সন্ধান মিলে কালো মাঠির।
যা অনেক পূর্ব থেকেই সংগ্রহ করে আসছেন, ভাটি অঞ্চলের মানুষ। অন্যদিকে জমির মালিক বাঁধা দেওয়ার জন্য গেলে তাকে আরো উল্টো ঝাড়ি মেরে কথা বলেন, কালো মাঠি উদ্ধারকারীরা।
তৎকালীন সময় গ্রাম পরিচালকদের কাছে নালিশ করলে তারা জমির মালিককে স্বান্তনা দেন যতটুকু ক্ষতি হয়েছে তার জন্য আমরা লজ্জিত।