1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সভা - sylhetersangram
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১১:৩৯|
Title :
জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সভা মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ জামালগঞ্জে সার-বীজ মনিটরিং সভা অনুষ্ঠিত মোকাদ্দেস হোসেন বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পয়েন্ট পর্ব শেষ, সেমিফাইনালে চার দল বীরগঞ্জে পলাশবাড়ী চাষী ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাজিব পরিবহন বন্ধের দাবিতে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা, মৌলভীবাজারে ক্ষোভ সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন শাবিপ্রবিতে এইচআরডিএস’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সভা

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ২, ২০২৬,
  • 20 Time View

 

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জামালগঞ্জ সদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মন্নান ঘাট সংবাদপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সংবাদপুর গ্রামের মুরুব্বি আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সমাজকর্মী মো. জালাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মন্নান ঘাট বাজার কমিটির সভাপতি মো. মফিজুর রহমান, যুবদল নেতা ইয়াছিন আহমেদ, জামির আহমেদ, আব্দুর রহিম বাদশা ও জামালগঞ্জ থানার এসআই মোহন মিয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী।

তিনি বলেন, মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ প্রশাসন আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এসব সামাজিক অপরাধ নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

ওসি আরও বলেন, রাতের বেলায় এলাকায় অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাফেরা চোখে পড়লে দ্রুত থানায় খবর দিতে হবে। মাদকের কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্রে অশান্তি সৃষ্টি হয়। তাই মাদক নির্মূলে প্রতিটি এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধে জামালগঞ্জ থানা পুলিশ এলাকাবাসীকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম