1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
যুবকদের আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান, ফুলবাড়ীয়ায় জাতীয় যুব দিবস উদযাপন - sylhetersangram
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১০:০৬|
Title :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুবকদের মধ্যে ঋণ বিতরণ ও উদ্যোক্তাদের সম্মাননা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন ‎ফতেপুর ইউনিয়নে  আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সমন্বয়ের আহ্বান দামুড়হুদায় জাতীয় যুব দিবস উদযাপিত যুবঋণের চেক ও সনদ বিতরণa বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন পাঁচবিবিতে নানা আয়োজনে যুব দিবস-২০২৬ পালন মাটিরাঙ্গায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত, অংশ নিলেন সংসদ সদস্য ইঞ্জি. এনামুল হক যুবকদের আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান, ফুলবাড়ীয়ায় জাতীয় যুব দিবস উদযাপন

যুবকদের আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান, ফুলবাড়ীয়ায় জাতীয় যুব দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ১, ২০২৬,
  • 25 Time View

 

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শাওমিন নাহার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান, উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ ফজলুল হক শামীম, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল মজিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে যুবকদের দক্ষ, যোগ্য, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
বক্তারা আরও বলেন, বর্তমান যুবসমাজকে সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া গেলে তারাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ এবং যুব সংগঠনের মাধ্যমে সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম