1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শান্তিগঞ্জে জমকালো আয়োজনে বনফুলের নতুন শাখার উদ্বোধন - sylhetersangram
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৫:১৬|
Title :
শ্যামনগরে সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ মুন্সিগঞ্জ পঞ্চসার ইলেকশনে জনগণের ভোটে কে হচ্ছে দায়িত্বপদে চেয়ারম্যান। বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ যশোরের ছাতিয়ানতলা বাজারে এক রাতে দুই ভাইয়ের দোকানে চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী জামালপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুবকদের মধ্যে ঋণ বিতরণ ও উদ্যোক্তাদের সম্মাননা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন ‎ফতেপুর ইউনিয়নে  আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সমন্বয়ের আহ্বান

শান্তিগঞ্জে জমকালো আয়োজনে বনফুলের নতুন শাখার উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬,
  • 40 Time View

 

 

শান্তিগঞ্জ প্রতিনিধি::

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারে জমকালো আয়োজনে ফিতা ও কেক কেটে বনফুল অ্যান্ড কোম্পানির নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(২৯ অক্টোবর) বিকেলে শান্তিগঞ্জ বাজারের মহান মার্কেটে নতুন এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনফুল অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম (সিআইপি)।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “শান্তিগঞ্জে বনফুলের নতুন শাখা চালুর মাধ্যমে স্থানীয় মানুষের কাছে মানসম্মত ও সুস্বাদু পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে চাই। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল এন্ড কোং এর ডেপুটি জেনারেল ম্যানেজার সুমিত্র দাস, সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালশাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আকিকুর রহমান আকিক, উপজেলা বিএনপির সদস্য মহির উদ্দিন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মানিক লাল চক্রবর্তী, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি রানা আচার্য ও সাধারণ সম্পাদক ফয়জুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য লিটন মিয়া ও আশিক মিয়া, সমাজসেবক হাসান মাহমুদ তারেক, সেলিম আহমদ ও রাজা মিয়া, শান্তিগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু হেলাল, কোষাধ্যক্ষ হাফিজ রশিদ আহমদ, মহান মার্কেটের স্বত্বাধিকারী জিয়াউর রহমান মাজিদ, সমাজকর্মী আবু লেইস, সোয়েব আহমদ জায়গীরদার, ব্যবসায়ী শাহাব উদ্দিন, বনফুলের শান্তিগঞ্জ শাখার পরিচালক মাইনুদ্দিন মানিক, অন্যান্য শোরুমের পরিচালক ইয়াকুব মিয়া, হাজী আব্দুস সবুর, শান্তিগঞ্জ শাখার পরিচালক মাহফুজ আলম, খালেদ বিন ইসমাইল, হাবিবুল্লাহ শওকত, মো. কলিম, মো. রাশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা।নতুন শাখা চালুর মধ্য দিয়ে শান্তিগঞ্জের ক্রেতাদের কাছে বনফুলের পণ্য আরও সহজে পৌঁছে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম