
ধর্ম উপদেষ্টা ড,আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এখন থেকে সব মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা, ইমামদের নিয়োগ বা বরখাস্ত হতে হবে সরকারের নীতিমালা অনুযায়ী,
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে খুলনার বয়রা এলাকার মেট্রোপলিটন হোটেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন,
এ ছাড়াও তিনি বলেন, ইমামদের জনবান্ধব হতে হবে, বাস্তব ভিত্তিক ওয়াজ নসিহত করতে হবে, যাতে মানুষ সচেতন হয়, মব’তৈরির সংস্কৃতি সমাজের জন্য কতটা ভয়ংকর, তা মসজিদে আলোচনা করা দরকার, মসজিদভিত্তিক শিক্ষাকে ও নিতে হবে দায়িত্বশীলতার সঙ্গে, যেসব কেন্দ্রে প্রকৃতপক্ষে পাঠদান হচ্ছে না কিংবা ভুয়া কেন্দ্র দেখিয়ে অথবা স্কুল ও মসজিদে একই ব্যক্তি একযোগে শিক্ষকতা করছেন–এমন প্রমান মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন,
উপদেষ্টা আরো ও বলেন, দেশে অপরাধের মাত্রা কমছে না, অপরাধের এত প্রবণতা পৃথিবীর আর কোন দেশে নেই, সমাজে অপরাধ রোধে ধর্মীয় অনুশাসন ও নৈতিকতা চর্চার বিকল্প নেই, যদি সমাজে সচ্ছলতা, জবাবদিহিতা ও মানবিকতা প্রতিষ্ঠিত হয়, তাহলে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য ভাবে কমে যাবে,
তিনি জানান সব জায়গা জবাবদিহি আওতায় আনা হচ্ছে, ইসলামিক ফাউন্ডেশনে ফিরে এসেছে শৃঙ্খলা,
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক,আ সালাম খান, বিভাগীয় কমিশনার মো ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন