1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জামালপুরে ভাঙন রোধে দশানী নদীর গতিপথ পুন:রুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত - sylhetersangram
৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:০৭|
Title :
জামালপুরে ভাঙন রোধে দশানী নদীর গতিপথ পুন:রুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুলাউড়া পুলিশের পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার চাটমোহর পৌর সদরে ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ দোয়ারাবাজারের পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরোধের শান্তিপূর্ণ সমাধান জারলীয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মানবকল্যাণ ফাউন্ডেশন, শিক্ষার্থীদের বই কিনে দেওয়ার আশ্বাস সিরাজগঞ্জ-পাবনায় এসআরবি-১২-এর অভিযান: ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গুলি উদ্ধার বগুড়ার কাহালুতে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১০ মামলার আসামি জাহাঙ্গীরসহ চারজনের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

জামালপুরে ভাঙন রোধে দশানী নদীর গতিপথ পুন:রুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬,
  • 15 Time View

 

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভাঙন থেকে বালুগ্রামকে রক্ষায় দশানী ব্রিজের নিচে জমে থাকা বালুচর পুন:খনন করে নদীর গতিপথ পুন:রুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২ টায় বালুরগ্রাম এলাকাবাসীর উদ্যোগে দশানী ব্রিজের নিচে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুস ছামাদ, জুব্বার আলী, শাহীনুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, কয়েক বছর ধরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বালুরগ্রাম সংলগ্ন দশানী নদীর তীব্র ভাঙনের ফলে ফসলি জমি, ঘর বাড়ি বিলীন হচ্ছে।
ভাঙনের ফলে দশানী নদীর ওপর নির্মিত দশানী ব্রিজটি হুমকির মুখে পড়েছে।
দশানী নদীর ভাঙনের ফলে দশানী ব্রিজের নিচের পশ্চিম পাশে বালু জমে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে নদীর পূর্ব পাশ দিয়ে পানি যাওয়ায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে করে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।
তাই বালুরগ্রামকে রক্ষায় অবিলম্বে দশানী নদীর পশ্চিম কিনারায় জমে থাকা বালু খনন করে নদীর গতিপথ পুনঃ রুদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম