
রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
“দক্ষ যুব গড়বে দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. ফজলুর রহমান সাঈদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তাওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী প্রার্থী আলহাজ মো. সাইফুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার।
অনুষ্ঠানে যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে যুবকদের ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যুব ঋণের চেক বিতরণের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়।