1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - sylhetersangram
৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:০৬|
Title :
জামালপুরে ভাঙন রোধে দশানী নদীর গতিপথ পুন:রুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুলাউড়া পুলিশের পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার চাটমোহর পৌর সদরে ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ দোয়ারাবাজারের পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরোধের শান্তিপূর্ণ সমাধান জারলীয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মানবকল্যাণ ফাউন্ডেশন, শিক্ষার্থীদের বই কিনে দেওয়ার আশ্বাস সিরাজগঞ্জ-পাবনায় এসআরবি-১২-এর অভিযান: ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গুলি উদ্ধার বগুড়ার কাহালুতে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১০ মামলার আসামি জাহাঙ্গীরসহ চারজনের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬,
  • 18 Time View

 

সুনামগঞ্জ প্রতিনিধি
ফিরোজপুরে যোদ্ধা-অপরাধে অভিযুক্ত জামায়াতের দিলোয়ার হোসেন সাঈদীর মামলার প্রধান স্বাক্ষী হওয়ায় জামায়াত শিবির কর্তৃক বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে রাষ্ট্রিয় মর্যাদায় করতে না দেয়া এবং মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের ব্যানারে শহরের আলতাফ উদ্দিন স্কয়ার(ট্রাফিক) পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে জেলার ১২টি উপজেলার বীরমুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্যরা অংশগ্রহন করেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে মানববন্ধনে এ সময় বক্তব্যে রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান,বীর মুক্তিযোদ্ধা এড. আসাদ উল্ল্যাহ সরকার,সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের কমান্ডার আব্দুল মজিদ,দোয়ারাবাজারের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবাহান,শান্তিগঞ্জ উপজেলা কমান্ডার আতাউর রহমান,ছাতক উপজেলার কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তোতা মিয়া ও জেলা মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ ও মুক্তিযোদ্ধা সন্তান মোঃ সুহেল মিয়া প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন, পরাধীনতার শৃংখল ভেঙ্গে আনতে ১৯৭১ সালে প্রতিটি ধর্মের মানুষজন মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন এবং দীর্ঘ নয়মাস মরণপণ লড়াই করে ত্রিশলাখ শহীদ ও দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকার এই বাংলাদেশে যখন মুক্তিযোদ্ধাদের অপমান করা হয় তখনই মনে হয় স্বাধীনতা ৫৫ বছরে এসে আবারো কি স্বাধীনতা হারিয়ে ফেলেছি। তারা সম্প্রতি ফিরোজপুরে যোদ্ধা-অপরাধে অভিযুক্ত জামায়াতের দিলোয়ার হোসেন সাঈদীর মামলার প্রধান স্বাক্ষী হওয়ায় জামায়াত শিবির কর্তৃক বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফন রাষ্ট্রিয় মর্যাদায় করতে না দেয়া এবং মুক্তিযোদ্ধাদের অসম্মান করায় এর তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। অবিলম্বে যারা এই মানিক পশরীর জানাযা ও দাফন কাজে বাধা দিয়েছে এবং অসম্মান করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকার প্রধানের নিকট দাবি জানান ।##

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম