1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সিলেট চলমান পরিবহন ধর্মঘট স্থগিত - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:১১|
Title :
মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরমহল্লা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদার

সিলেট চলমান পরিবহন ধর্মঘট স্থগিত

শফিকুল বারি সুনামগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫,
  • 263 Time View

 

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহারসহ ৬ দাবিতে সিলেটে চলমান পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর দেড়টার দিকে সিলেট জেলা সড়ক পরিবহণ বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

তিনি বলেন, পরিবহন ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শে সিলেট বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে। বেলা তিনটার দিকে বৈঠক হওয়ার কথা। ৬ দফা দাবি আদায় বিষয়ে বৈঠকে আলোচনার পর এ বিষয়ে চ‚ড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

সিলেটের সব পাথরমহাল (কোয়ারি) ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও সনাতন পদ্ধতিতে বালুমহাল এবং পাথরমহাল খুলে দেওয়া, বিআরটিএ কর্তৃক গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদানে ঠিকাদারি প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল ও গণপরিবহনের ওপর আরোপিত বর্ধিত ট্যাক্স প্রত্যাহার, সিলেটের সব স্টোন ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ, বিদ্যুতের মিটার ফেরত, ভাঙচুরকৃত মিলের ক্ষতিপূরণ, গাড়ি থেকে নিয়ে যাওয়া পাথর-বালুর ক্ষতিপূরণ ও বালু-পাথরসহ পণ্যবাহি গাড়ির চালকদের হয়রানি না করা এবং সিলেটের জেলা প্রশাসক মুহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার ৬টি দাবি আদায়ে ধর্মঘট আহবান করা হয়েছিল।

 

সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মো. মাহবুব মিয়া বলেন বিভাগীয় কমিশনার, পুলিশ প্রশাসন ও সিলেটের রাজনৈতক নেতৃবৃন্দের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা কর্মসূচি স্থগিত করা হয়েছে। ইতিমধ্যে দুটি দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়েছি। বাকি দাবিগুলোর বিষয়ে বিকেল তিনটায় বৈঠকে বসে সিদ্ধান্ত হবে।
আইজেএম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম