1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
অসুস্থ পিতার চিকিৎসায় পাশে থাকায় অ্যাডভোকেট ইয়াসিন খানের প্রতি আল আমিন ও তার পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ- sylhetersangram
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:১২|
Title :
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ জামালগঞ্জে সার-বীজ মনিটরিং সভা অনুষ্ঠিত মোকাদ্দেস হোসেন বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পয়েন্ট পর্ব শেষ, সেমিফাইনালে চার দল বীরগঞ্জে পলাশবাড়ী চাষী ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাজিব পরিবহন বন্ধের দাবিতে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা, মৌলভীবাজারে ক্ষোভ সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন শাবিপ্রবিতে এইচআরডিএস’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সু‌বিধা ব‌ঞ্চিতদের পা‌শে সেনাবাহিনী 

অসুস্থ পিতার চিকিৎসায় পাশে থাকায় অ্যাডভোকেট ইয়াসিন খানের প্রতি আল আমিন ও তার পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ-

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২৫, ২০২৬,
  • 45 Time View

 

জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি :
সিলেটে চিকিৎসাধীন অসুস্থ পিতার পাশে থেকে আন্তরিক সেবা ও সার্বিক সহযোগিতা করায় সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের গণমানুষের নেতা অ্যাডভোকেট ইয়াসিন খানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমাজকর্মী মো. আল আমিন ও তাঁর পরিবার।

পারিবারিক সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার সমাজকর্মী মো. আল আমিনের পিতা নানু মিয়া জটিল রোগে আক্রান্ত হয়ে গত ১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়ে অ্যাডভোকেট ইয়াসিন খান নিয়মিত তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং সার্বিক সেবায় প্রত্যক্ষভাবে পাশে দাঁড়ান।

নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপদে-আপদে এভাবে এগিয়ে আসায় সন্তোষ প্রকাশ করে মো. আল আমিন বলেন, “আমার পিতা যখন হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছিলেন, তখন অ্যাডভোকেট ইয়াসিন খান যেভাবে আমাদের পাশে থেকে সেবা ও সাহস যুগিয়েছেন, তা আমাদের পরিবার আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। প্রতিটি এলাকায় তাঁর মতো মানবিক ও পরোপকারী মানুষের নেতৃত্ব প্রয়োজন। আমরা তাঁর এই আন্তরিক সহযোগিতায় অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত।”

একই সাথে তিনি ও তাঁর পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট ইয়াসিন খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম