1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
আদালতের রায় অমান্য করে আব্দুর রউফ গং কর্তৃক ঘরবাড়ি ও জমি দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন - sylhetersangram
৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:২৯|
Title :
জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সভা মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ জামালগঞ্জে সার-বীজ মনিটরিং সভা অনুষ্ঠিত মোকাদ্দেস হোসেন বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পয়েন্ট পর্ব শেষ, সেমিফাইনালে চার দল বীরগঞ্জে পলাশবাড়ী চাষী ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাজিব পরিবহন বন্ধের দাবিতে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা, মৌলভীবাজারে ক্ষোভ সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন শাবিপ্রবিতে এইচআরডিএস’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আদালতের রায় অমান্য করে আব্দুর রউফ গং কর্তৃক ঘরবাড়ি ও জমি দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিলেট সংগ্রাম ডেস্ক :
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫,
  • 545 Time View

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের মনুয়া গ্রামের কালাই মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মান্নান চৌধুরীর উদ‍্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার সময় সুনামগঞ্জ শহরের পৌর মার্কেটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব‍্য পাঠ করেন প্রধান শিক্ষক মো মান্নান চৌধুরী।

তিনি তাঁর বক্তব‍্যে জানান,৪নং শাল্লা ইউপি’র মনুয়া গ্রামে
আমার বাড়ির প্রায় ৬৯ পয়েন্ট ভিট রকম ভূমি একই গ্রামের মৃত কালাই মিয়া চৌধুরী’র পুত্র আব্দুর রউফ, মৃত মশর উদ্দিনের পুত্র রেজাউল ও রুবেল গং মিলে জোরপূর্বক দীর্ঘদিন ধরে আমার ভিটা
দখলের পায়তারা করছে।

তিনি জানান, এমন অবস্থায় আমি আমার নামীয় জমি তাদের জোর দখলের হাত থেকে বাঁচাতে সহকারী জজ আদালত সুনামগঞ্জে একটি মামলা দায়ের করি। দীর্ঘ তদন্তের পর আদালত উক্ত ভূমি আমার বলে রায় প্রদান করেন এবং বর্ণিত ভূমি আমার ভোগ-দখলে থাকবে বলে আদেশ দেন। আদালতের রায় অমান্য করে এখনো পর্যন্ত আমার ভিটা জবর দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে আব্দুর রউফ গংরা। এমনকি জোরামূলে আমার বাড়িতে হামলা চালিয়ে বসতভিটা ভাংচুর করেছে, যার ভিডিও ফুটেজ আমার কাছে সংরক্ষিত রয়েছে।

তিনি আরও জানান,তাদের ভয়ে আমি একটা স্কুলের প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও নিয়মিত কর্মস্থলে উপস্থিত হতে পারি না। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ পথে, ঘাটে, এমনকি আমার বাড়িতে গিয়েও আমাকে মারধরসহ প্রানে হত্যার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়িত। এমন অবস্থায় ওই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে সেই সাথে আমার ও আমাদের পরিবারের সকলের জীবনের নিরাপত্তার আশায় আমি প্রশাসনের সহযোগিতা কামনা করি।

এ সময় সংবাদ সম্মেলনে কংকন চৌধুরী,নওশাদ চৌধুরী সহ বিভিন্ন মিডিয়ার গণমাধ‍্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম