1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতা সহ ৫ জন আটক - sylhetersangram
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:১৩|
Title :
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ জামালগঞ্জে সার-বীজ মনিটরিং সভা অনুষ্ঠিত মোকাদ্দেস হোসেন বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পয়েন্ট পর্ব শেষ, সেমিফাইনালে চার দল বীরগঞ্জে পলাশবাড়ী চাষী ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাজিব পরিবহন বন্ধের দাবিতে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা, মৌলভীবাজারে ক্ষোভ সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন শাবিপ্রবিতে এইচআরডিএস’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সু‌বিধা ব‌ঞ্চিতদের পা‌শে সেনাবাহিনী 

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতা সহ ৫ জন আটক

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২৫, ২০২৬,
  • 41 Time View

 

জামালপুর প্রতিনিধি :

জামালপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) বিশেষ অভিযানে ২১৭ বোতল ভারতীয় মদ সহ ৫ জনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মদ ও একটি মোটরসাইকেলসহ জব্দ করে ডিবি-১ এর আভিযানিক দল।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি-১ এর আভিযানিক দল বৈষ্ণব পাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় ৪ জনকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়। অভিযানকালে ২১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।
যার আনুমানিক মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা।
এছাড়াও একটি ১৫০ সিসি সুজুকী মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণব পাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭), একই গ্রামের মোঃ সিফাত (২০), গাজীপুরের মোঃ রুবেল মিয়া (২৭), নিলক্ষিয়া মির্ধাপাড়া গ্রামের মোঃ ফুরকান হোসেন (১৯)
রোববার (২৫ অক্টোবর) দুপুরে আটককৃতদের জামালপুর প্রেরণ করা হয়।
জামালপুর জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ও এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম