1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ঝালকাঠিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - sylhetersangram
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১:০৮|
Title :
শ্যামনগরে সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ মুন্সিগঞ্জ পঞ্চসার ইলেকশনে জনগণের ভোটে কে হচ্ছে দায়িত্বপদে চেয়ারম্যান। বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ যশোরের ছাতিয়ানতলা বাজারে এক রাতে দুই ভাইয়ের দোকানে চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী জামালপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুবকদের মধ্যে ঋণ বিতরণ ও উদ্যোক্তাদের সম্মাননা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন ‎ফতেপুর ইউনিয়নে  আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সমন্বয়ের আহ্বান

ঝালকাঠিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ১১, ২০২৬,
  • 71 Time View

​
ঝালকাঠি প্রতিনিধি
​ঝালকাঠিতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা আল গাজী অনলাইনে ভিডিও কলের মাধ্যমে সভায় যুক্ত হন।

​ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভায় বক্তারা জেলার অপরাধ দমনে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বিত কাজের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১১১১২৪২২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম