1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় কয়লা ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা - sylhetersangram
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১:০৮|
Title :
এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪

দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় কয়লা ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১১, ২০২৫,
  • 211 Time View

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর ফুলবাড়ী উপজেলার কয়লা ব্যবসায়ী মো. আবুল হোসেন (৬৩) এর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।

শুক্রবার দিনাজপুর জেলা সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার দুপুরে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলায় ব্যবসায়ী আবুল হোসেনের বিরুদ্ধে ৩ কোটি ২৭ লাখ ৭ হাজার ৫৫৯ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। ব্যবসায়ী মো. আবুল হোসেন জেলার ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়ার মহল্লার মো. আব্দুল মান্নানের পুত্র।

দুদকের দায়েরকৃত মামলার অভিযোগে জানান যায়, ব্যবসায়ী মো. আবুল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় প্রাথমিকভাবে দুদকের অনুসন্ধানে এমন তথ্য প্রমাণ পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা তার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেন। তার প্রেক্ষিতে গত ২০২২ সালের ৫ জুন দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয়ে সম্পদ বিবরণীর তথ্য ব্যবসায়ী আবুল হোসেন দাখিল করেন। তার দাখিলকৃত তথ্য বিবরণীতে তিনি সম্পদের পরিমাণ, স্থাবর সম্পদ ১ কোটি ৫১ লাখ ৮১ হাজার ৪০০ টাকা এবং অস্থাবর সম্পদ ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার টাকা উল্লেখ করেন। কিন্তু অনুসন্ধানে তার ৬ কোটি ৫৬ লাখ ৯৪ হাজার ৯৫৯ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

তার দাখিলকৃত তথ্য বিবরণীতে ৩ কোটি ২৭ লক্ষ ৭ হাজার ৫৫৯ টাকার সম্পদ গোপন করে, দুর্নীতি দমন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে দুদকের দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বিষয়টি দুদক দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম নিশ্চিত করে বলেছেন, মামলাটির দুদকের উপ-সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিনি মামলাটি পূর্ণাঙ্গ তদন্ত করে সংশ্লিষ্ট আদালতে আসামীর বিরুদ্ধে চার্জশিট প্রদান করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম