1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে সরকারি ডাক বাংলোকে ঘিরে ধুনো'র অনৈতিক বানিজ্য - sylhetersangram
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১১:০৮|
Title :
জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সভা মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ জামালগঞ্জে সার-বীজ মনিটরিং সভা অনুষ্ঠিত মোকাদ্দেস হোসেন বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পয়েন্ট পর্ব শেষ, সেমিফাইনালে চার দল বীরগঞ্জে পলাশবাড়ী চাষী ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাজিব পরিবহন বন্ধের দাবিতে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা, মৌলভীবাজারে ক্ষোভ সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন শাবিপ্রবিতে এইচআরডিএস’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিরাইয়ে সরকারি ডাক বাংলোকে ঘিরে ধুনো’র অনৈতিক বানিজ্য

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬,
  • 892 Time View

সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌর সদরে অবস্থিত সরকারি ডাক বাংলোকে পূজি করে প্রতিনিয়ত অর্নৈতিক বানিজ্য করে আসছেন অত্র প্রতিষ্ঠানের কর্মচারী ধনো। তিনি প্রতিনিয়ত সরকারী সম্পত্তিডাক বাংলোর মধ্যে সরকারি অফিসিয়াল নিয়ম নীতি লজ্ঞন করে সাধারণ আবাসিক হোটেলের মত জন সাধারণকে অর্থের বিনিময়ে রাত্রী যাপনের সুযোগ করে দিচ্ছেন তিনি ।

 

ডাক বাংলো সরকারি ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যাক্তিদের জন্য রাত্রী যাপনের নিয়ম থাকলেও কর্মচারী ধনো অর্থের বিনিময়ে সাধারণ আম জনতাকে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। সরজমিনে গিয়ে দেখা যায়, সরকারি সম্পত্তি ডাক বাংলো পরিপাটি থাকার কথা থাকলেও কর্মচারী ধনো উনার বসত বাড়ী’র মতো ডাক বাংলোকে ব্যবহার করছেন। ডাক বাংলোর চারপাশে উনার নিজস্ব ভ্যান গাড়ী রেখে দিরাই বাজারে বিভিন্ন হকারের ব্যবসা করে আসছেন।

 

অন্য অঞ্চলের ডাক বাংলো যেভাবে পরিস্কার পরিচ্ছন্ন থাকলেও দিরাই ডাক বাংলো সে ভাবে কোন পরিস্কার রাখা হয়নি। অনুসন্ধানে জানা যায়, ধনো পতিত আওয়ামী সরকারের একজন সক্রিয় কর্মী ছিলেন। আওয়ামী সরকারের এমপি ড: জয়া সেন গুপ্তার আশীর্বাদে বিভিন্ন তদবিরে ধনো এই চাকুরীতে পদায়ন করেন।

 

তিনি বিগত দিন আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে ডাক বাংলোতে অহরহ নারী বানিজ্য করেছেন । অনুসন্ধানে আরো জানা যায়, ধনো টাকার বিনিময়ে নিজের ইচ্ছেমত পল্লী অঞ্চল থেকে আসা বিভিন্ন উঠতি বয়সের ছেলে মেয়েদের রুম দিয়ে থাকেন। নামপ্রকাশে অনিচ্ছুক একজন জানান, বিগত কয়েক মাস আগে দিরাই উপজেলার এক লন্ডন প্রবাসীকে ধনো টাকার বিনিময়ে রুম দিয়েছিলেন।

 

পরে অর্থের বিনিময়ে লন্ডন প্রবাসীকে এক নারী’র ও ব্যবস্থা করে দেন । অনুসন্ধানে আরো জানা যায়, চার পাঁচ দিন আগে ব্রাকে কর্মরত চারজন ব্যাক্তিকে ও টাকার বিনিময়ে রুম দিয়েছেন। ধনো শুধু রুম দিয়ে কান্ত নয়, টাকার লোভে তিনি ডাক বাংলোকে নিজের আসাবাসিক হোটেলের মত ব্যবহার করছেন। সচেতন মহলের দাবী, ডাক বাংলো হচ্ছে একটি সরকারি সম্পত্তি এখানে সরকারি ও গুরুত্বপূর্ণ লোকজনের থাকার সুযোগ থাকলে ও ধনো কিসের বিনিময়ে এসব করে বেড়াচ্ছেন। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এভাবে ধনোর কর্মকাণ্ড আসলেই দু:খজনক। শীঘ্রই এসব বিষয় প্রশানের সুদৃষ্টি অত্যন্ত জরুরী।

 

এ বিষয়ে কর্মচারী ধনোর সাথে কথা বললে সাংবাদিক শুনে তিনি কেটে পড়েন।

 

এব্যাপারে দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সনজীব সাহা বলেন, বিষয়টি আজ আমি শুনেছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিব আমরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম