1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাই ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে - sylhetersangram
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ২:১৭|
Title :
দিরাই-এ পিআইওকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সুনামগঞ্জে একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে ঢুকে সাবেক আ’লীগ নেতা ইসলাম উদ্দিনের তাণ্ডব, চাঁদা দাবি, ভাংচুর ও মোবাইল ছিনতাইয়ের পর ফেসবুকে লাইভে অপপ্রচার; থানায় অভিযোগ দায়ের। সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর দোয়ারাবাজারে ৭২ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১ রাজনীতি যখন শোষণের হাতিয়ার’ নেতাদের দাপটে সাধারণ মানুষ দিশেহারা অনিন্দ্য নিলয় দাস আর্যের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন দোয়ারাবাজারে গণভোটের পক্ষে বক্তব্য দেওয়ায় ইমামকে হেনস্তা ও অব্যাহতির অভিযোগ সুনামগঞ্জের দিরাইয়ে মুসলিম এইড ও উদ্দীপনের রমজানের খাদ্যসামগ্রী বিতরণ দিরাই ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দিরাইয়ে ইয়াবা সিন্ডিকেটের ছায়া: ছাত্রনেতার নাম ঘিরে আলোড়ন, অনুসন্ধান চলছে

দিরাই ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬,
  • 110 Time View

দিরাই প্রতিনিধি :

 

বরিবার বিকেলে দিরাই স্মৃতিসৌধ প্রঙ্গনে আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে ও সামছুল ইসলাম সরদার খেজুর এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা জামায়াতের আমীর আব্দুল কুদ্দুছ, দিরাই ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ রফিকুল ইসলাম, দিরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর রহমান খান, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন।

স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর কুদরত পাশা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক পিএফজি সদস্য, সালাহ উদ্দিন তালুকদার, সৈয়দুর রহমান তালুকদার, পঙ্কজ দাস, বকুল বনিক, রাজিয়া সুলতানা, শাম্মি, পারভীন, শাহ আলম, হাফছা, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, শিবিরের সাথী হাবিবুর রহমান, দিরাই কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিয়া সরদার, ইয়থের ইউসুফ খান, লিপিকা বিশ্বাস, দূরপতি নন্দী প্রমূখ।

সভায় বক্তারা বলেন, আজকের এই তাৎপর্যপূর্ণ আয়োজনের জন্য আযোজকদের আন্তরিক ধন্যবাদ জানাই।

“সংঘাত নয়, শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই শ্লোগান শুধু একটি বাক্য নয়; এটি আমাদের ভবিষ্যতের অঙ্গীকার।

 

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। আমাদের ইতিহাস বলে—যখনই আমরা ঐক্যবদ্ধ থেকেছি, তখনই এগিয়ে গেছি। তরুণরাই দেশের শক্তি, পরিবর্তনের অগ্রদূত। আজকের যুবসমাজ যদি সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধ ধারণ করে, তাহলে সংঘাতের সব দেয়াল ভেঙে একটি শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব।

আমরা বিশ্বাস করি, শান্তি প্রতিষ্ঠা কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়; এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। বিশেষ করে তরুণদের—যারা সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা ছড়াতে পারে, গুজব প্রতিরোধ করতে পারে, এবং বিভেদের বদলে ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিতে পারে।

 

আসুন, আমরা প্রতিজ্ঞা করি—হিংসা নয়, মানবতা; বিভেদ নয়, ভ্রাতৃত্ব; প্রতিশোধ নয়, সহমর্মিতাই হবে আমাদের পথচলা। তাহলেই আমরা গড়তে পারবো একটি সত্যিকারের শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম