1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে ৭২ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১ - sylhetersangram
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:২৩|
Title :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুবকদের মধ্যে ঋণ বিতরণ ও উদ্যোক্তাদের সম্মাননা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন ‎ফতেপুর ইউনিয়নে  আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সমন্বয়ের আহ্বান দামুড়হুদায় জাতীয় যুব দিবস উদযাপিত যুবঋণের চেক ও সনদ বিতরণa বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন পাঁচবিবিতে নানা আয়োজনে যুব দিবস-২০২৬ পালন মাটিরাঙ্গায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত, অংশ নিলেন সংসদ সদস্য ইঞ্জি. এনামুল হক যুবকদের আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান, ফুলবাড়ীয়ায় জাতীয় যুব দিবস উদযাপন

দোয়ারাবাজারে ৭২ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬,
  • 353 Time View

সংবাদদাতা আবু তাহের মিসবাহ সাব এডিটর :

র‍্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। র‍্যাব সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭২ বোতল বিদেশি মদসহ মো. জীবন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার মৌলারপাড় গ্রামের মৃত অহেদ আলীর ছেলে।

র‍্যাব জানায়, বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় নিজের বাড়ির পুকুরপাড়ে বিক্রয়ের উদ্দেশ্যে ভারতীয় মদগুলো নিয়ে আসেন জীবন মিয়া। আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৭২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম