1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল - sylhetersangram
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:২৩|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ২, ২০২৬,
  • 171 Time View

সিলেট প্রতিনিধি মোঃ রাজন আহমদ (ইপু)

 

সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ইফতার, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১লা মার্চ) নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে

এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

 

সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সভাপতি মামুন চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এল.এল.বি, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, দৈনিক প্রভাতবেলা সম্পাদক ও প্রকাশক কবির আহমদ সোহেল, দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, লন্ডন প্রবাসী ও সমাজসেবী হেলাল চৌধুরী, মেসার্স ইনতিয়াজ আলী হার্ডওয়্যারের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো: ইনতিয়াজ আলী, দৈনিক ঢাকার ঢাকের সিলেট ব্যুরো এমদাদুর রহমান চৌধুরী জিয়া, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।

 

সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো: ফখর উদ্দিন এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য মো: শামীম মিয়া, পরিচিতি বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি রাজন আহমদ আরিয়ান।

 

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক জালাল জয়, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক মো: মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক মো: সাইফুল ইসলাম, মহিলা সম্পাদক মো: হ্যাপী জান্নাত, সিনিয়র সদস্য হাসান মোহাম্মদ বদরুল, মো: দুলাল আহমদ, সদস্য মেহেদী হাসান রাতুল, আজিজুর রহমান জুনায়েদ, আবু মূসা সরকার, জাইনুল হোসেন সোহাগ, তারেক নাজিম প্রমুখ। অনুষ্ঠানে দলীয়ভাবে ইসলামী সংগীত পরিবেশ করেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সিলেটী চ্যানেল গ্রুপের পরিচালক মো: শফিকুল ইসলাম।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অনলাইন গণমাধ্যমই ভবিষ্যৎ। বর্তমান ডিজিটালের এই যুগে সংবাদপত্রের সংজ্ঞায় আমূল পরিবর্তন এসেছে। দ্রুততম সময়ে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে অনলাইন নিউজ পোর্টালগুলো এখন সবচেয়ে শক্তিশালী মাধ্যম। তিনি আরও বলেন, দ্রুত সংবাদ দেওয়ার প্রতিযোগিতায় যেন খবরের সত্যতা ও বস্তুনিষ্ঠতা হারিয়ে না যায়, সেদিকে সাংবাদিকদের সজাগ থাকতে হবে। তিনি অপ-সাংবাদিকতা রোধে এবং পেশাদারিত্ব বজায় রাখতে সকল অনলাইন সাংবাদিকদের এক প্ল্যাটফর্মে থেকে কাজ করার উদারত আহ্বান জানান। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম