1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন - sylhetersangram
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১১:০০|
Title :
মুন্সিগঞ্জ পঞ্চসার ইলেকশনে জনগণের ভোটে কে হচ্ছে দায়িত্বপদে চেয়ারম্যান। বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ যশোরের ছাতিয়ানতলা বাজারে এক রাতে দুই ভাইয়ের দোকানে চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী জামালপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুবকদের মধ্যে ঋণ বিতরণ ও উদ্যোক্তাদের সম্মাননা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন ‎ফতেপুর ইউনিয়নে  আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সমন্বয়ের আহ্বান দামুড়হুদায় জাতীয় যুব দিবস উদযাপিত যুবঋণের চেক ও সনদ বিতরণa বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

দোয়ারাবাজারে অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ২, ২০২৬,
  • 233 Time View
  • দোয়ারাবাজারে অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন

স্টাফ রিপোর্টার : এস ডব্লিউ সাগর তালুকদার

 

দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী কনু মিয়া স্কুল ও কলেজ– এর অ্যালামনাই এসোসিয়েশন–এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২ মার্চ ২০২৬ ইংরেজি) বিকেলে পান্ডারগাঁও ইউনিয়ন–এ অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ময়না মিয়ার সভাপতিত্বে এবং সহ সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ।

 

আরো উপস্থিত ছিলেন, সৈরত আলী তালুকদার, হাফিজ আমিন উদ্দিন, সাংবাদিক কামাল উদ্দিন, মাষ্টার নিজাম উদ্দিন, সমাজসেবক ওলিউর রহমান, আব্দুর রউফ, জমির আলী, মাওলানা আব্দুল হক, আরশ আলী, সাংবাদিক সাগর, শাহীন আহমেদ, ছমির আলী, সংগঠনের সাধারণ সম্পাদক লাল মিয়া, মোশাহিদ আলী, মোশাহিদ আল মামুন, মকদ্দুছ আলী, জাহাঙ্গীর আলম, আঙ্গুর আলম তানসিন ও , রসিক মিয়া প্রমূখ ।

 

আরো উপস্থিত ছিলেন, ইউনিয়নের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবক।

বক্তারা বলেন, অ্যালামনাই এসোসিয়েশনের এ ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। পবিত্র রমজান মাসে আয়োজিত এই ইফতার মাহফিল আল্লাহ তায়ালা কবুল করুন—এ কামনা করেন বক্তারা।

পাশাপাশি তারা সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটি দীর্ঘদিন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম