1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীর অবৈধ ড্রেজার অপসারণ আন্দোলনকারীদের উপর হামলার মামলায় একজন আটক - sylhetersangram
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ২:৪৬|
Title :
রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান সুনামগঞ্জে ৫৪ পিস ইয়াবাসহ যুবক আটক। ছাতকের কৃতি সন্তান আব্দুল মুমিন লন্ডনে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে  দিরাইয়ে ৩শ কেজি সরকারি বই পাচারের চেষ্টা: হাতেনাতে আটক দপ্তরী

দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীর অবৈধ ড্রেজার অপসারণ আন্দোলনকারীদের উপর হামলার মামলায় একজন আটক

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ১০, ২০২৬,
  • 258 Time View

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় খাসিয়ামারা নদীতে অবৈধ ড্রেজার মেশিন স্থাপন ও বালু উত্তোলনের বিরুদ্ধে আন্দোলনকারী যুব সমাজের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় একজন আসামিকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন আলোচিত এ ঘটনায় অবশেষে আইনি পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

দোয়ারাবাজার থানা সূত্রে জানা গেছে, আটককৃত আসামি লক্ষিপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে আলী আকবর (১৯)। তিনি মামলার এজাহারভুক্ত প্রথম আসামি।

 

জানা যায় গত বছর খাসিয়ামারা নদী জেলা প্রশাসনের মাধ্যমে ইজারা দেওয়া হয়। ইজারা প্রাপ্তির পর সংশ্লিষ্ট ইজারাদাররা নির্ধারিত শর্ত ভঙ্গ করে নদীতে অবৈধ ড্রেজার মেশিন স্থাপন করে বালু উত্তোলন শুরু করে। এতে নদীর স্বাভাবিক গতিপথ ব্যাহত হয় এবং নদীর তীরবর্তী এলাকাগুলোতে ব্যাপক ভাঙনের আশঙ্কা দেখা দেয়।

বিশেষ করে বর্ষা মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে লক্ষিপুর ইউনিয়নের বক্তারপুর, খাসিয়ামারা ও আশপাশের গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাতে শুরু করেন। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেন, অবৈধ ড্রেজার চালু থাকলে বসতভিটা, ফসলি জমি ও গ্রামীণ অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়বে।

 

এই পরিস্থিতিতে লক্ষিপুর ইউনিয়নের সচেতন যুব সমাজ ‘খাসিয়ামারা নদী রক্ষা ও ড্রেজার অপসারণ আন্দোলন’ শুরু করে। আন্দোলনের খবর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সুনামগঞ্জ জেলা প্রশাসক ইলিয়াস হোসেন গত ২৭ আগস্ট সরেজমিনে খাসিয়ামারা নদী পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি তদন্ত পরিচালনা করেন এবং অবৈধ ড্রেজার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দেন।

 

তবে স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসকের স্পষ্ট নির্দেশ অমান্য করে ইজারাদার পক্ষের কিছু দালাল চক্র পরদিন থেকেই পুনরায় ড্রেজার মেশিন চালু করে। এতে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ২৯ আগস্ট লক্ষিপুর ইউনিয়নের ড্রেজার অপসারণ আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইব্রাহীম খলিলের নেতৃত্বে স্থানীয় যুব সমাজ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে গেলে দালাল গোষ্ঠীর সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় হাওর ও নদী রক্ষা আন্দোলন লক্ষিপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলিলসহ কয়েকজন যুবক গুরুতরভাবে আহত হন।

 

হামলার ঘটনায় হাওর ও নদী রক্ষা আন্দোলন লক্ষিপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলিল বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চারজনকে আসামি করা হয়। তবে ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়।

অবশেষে গত ৯ জানুয়ারি ২০২৬ দোয়ারাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রথম এজাহারভুক্ত আসামি আলী আকবর (১৯)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম তালুকদার বলেন, “মামলার তদন্ত চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

 

এদিকে একজন আসামি গ্রেপ্তার হওয়ায় স্থানীয় জনগণ ও আন্দোলনকারীরা আংশিক স্বস্তি প্রকাশ করেছেন। তারা দ্রুত মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম