1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের মতবিনিময় - sylhetersangram
৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:১৬|
Title :
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার নামে অমানবিক আচরণ ও নার্সের ঔদ্ধত্য ছাতকে ওমানপ্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা সুনামগঞ্জে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হওয়া মাহবুব হোসেন হিমেলের জামিন মঞ্জুর প্রবাসী বিএনপি নেতার মায়ের করুণ মৃত্যু : সুনামগঞ্জের ডাক্তারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ শান্তিগঞ্জে নূর ইসলামের একক রাজত্ব: সরকারি মাটি লুট ও খাস জমি বরাদ্দের নামে হরিলুট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোয়ারাবাজারে অতর্কিত হামলা, স্বামী-স্ত্রী গুরুতর আহত সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ  দোয়ারাবাজারে আল-মদিনা ইসলামি সোসাইটির উদ্যোগে গ্রামের রাস্তা সংস্কার কার্যক্রম সম্পন্ন  দুর্নীতির বাঁধে ডুবছে হাওর; পাউবো কর্মকর্তাদের অপসারণ দাবি ​

দোয়ারাবাজারে নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের মতবিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬,
  • 66 Time View

সংবাদদাতা সাব এডিটর আবু তাহের :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনদের সাথে সুনামগঞ্জ- ৫( ছাতক-দোয়ারাবাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলা  পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব এম এ বারী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়, উপজেলা ছাত্রদলেের আহ্বায়ক শাহাবুদ্দিন, দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরেফিন মাহমুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান, উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি ফারুক আহমেদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় বক্তারা উপজেলার  আইনশৃঙ্খলার উন্নয়ন নিয়ে সমস্যা ও পরামর্শ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন কৃষি ক্ষেত্রে বর্তমান সরকারের ঘোষিত ১৪০০ কোটি টাকা বরাদ্দ, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋন মওকুফ, ধারাবাহিক ভাবে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড বিতরনসহ কৃষকদের উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। খাসিয়ামারা নদীর বেড়িবাঁধ,  প্রশাসনিক বিভিন্ন সরকারি দপ্তরের জনবল বৃদ্ধি, সাম্প্রতিক পরিস্থিতিতে বাধাগ্রস্ত বিভিন্ন ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনাসহ সর্বস্তরের উন্নয়নে সর্বোপরি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান এবং গীতা পাঠ করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা।

সভার শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক প্রতিনিধিরা।

স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ দোয়ারাবাজারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের ঐকান্তিক সহযোগিতা কামনা করে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে জনবল সংকটসহ বিভিন্ন সেক্টরের নানাবিধ সমস্যাদি তুলে ধরেন। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম