1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বিএনপির বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি - sylhetersangram
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:২২|
Title :
সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন

দিরাইয়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বিএনপির বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১, ২০২৬,
  • 207 Time View

দিরাইয়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বিএনপির বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি।

 

সুনামগঞ্জের দিরাইয়ে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার বিকেলে দিরাই পৌরশহরের রাধানগর পয়েন্টে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বিএনপি নেতাদের দাবি, দলীয় চেয়ারম্যানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই এই জনকল্যাণমূলক উদ্যোগ।

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য আর পরিবেশের ভারসাম্য রক্ষায় সুনামগঞ্জের দিরাইয়ে শুরু হয়েছে বিশাল এক বৃক্ষরোপণ অভিযান। বৃহস্পতিবার বিকেলে দিরাই পৌরশহরের রাধানগর পয়েন্টে উৎসবমুখর পরিবেশে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।

অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

দিরাই উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার বলেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে দেশব্যাপী বৃক্ষরোপণের যে মহতী অঙ্গীকার করেছিলেন, আজ আমরা দিরাইয়ে তারই প্রতিফলন ঘটাচ্ছি। ফ্যামিলি কার্ড থেকে শুরু করে বৃক্ষরোপণ—সকল প্রতিশ্রুতি আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করছি।”

 

বক্তব্য বিএনপি নেতৃবৃন্দ আরও বলেন, দেশের উন্নয়নের স্বার্থে ‘বিরোধিতার খাতিরে বিরোধিতা’ না করে সাধারণ মানুষকে ইতিবাচক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি মো. মতিউর রহমান খানঅতিরিক্ত জেলা প্রশাসক বক্তব্যে জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

সঞ্জীব সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা)

“পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। সরকারি-বেসরকারি সকল পর্যায়ের মানুষ এই অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলে আমরা একটি সুন্দর আগামী পাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম