1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে যুবলীগ–ছাত্রলীগের ২১শে ফেব্রুয়ারির শ্রদ্ধাঞ্জলি, বিএনপি ও অঙ্গসংগঠনের অনুপস্থিতি নিয়ে আলোচনা - sylhetersangram
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ২:১৭|
Title :
দিরাই-এ পিআইওকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সুনামগঞ্জে একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে ঢুকে সাবেক আ’লীগ নেতা ইসলাম উদ্দিনের তাণ্ডব, চাঁদা দাবি, ভাংচুর ও মোবাইল ছিনতাইয়ের পর ফেসবুকে লাইভে অপপ্রচার; থানায় অভিযোগ দায়ের। সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর দোয়ারাবাজারে ৭২ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১ রাজনীতি যখন শোষণের হাতিয়ার’ নেতাদের দাপটে সাধারণ মানুষ দিশেহারা অনিন্দ্য নিলয় দাস আর্যের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন দোয়ারাবাজারে গণভোটের পক্ষে বক্তব্য দেওয়ায় ইমামকে হেনস্তা ও অব্যাহতির অভিযোগ সুনামগঞ্জের দিরাইয়ে মুসলিম এইড ও উদ্দীপনের রমজানের খাদ্যসামগ্রী বিতরণ দিরাই ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দিরাইয়ে ইয়াবা সিন্ডিকেটের ছায়া: ছাত্রনেতার নাম ঘিরে আলোড়ন, অনুসন্ধান চলছে

দোয়ারাবাজারে যুবলীগ–ছাত্রলীগের ২১শে ফেব্রুয়ারির শ্রদ্ধাঞ্জলি, বিএনপি ও অঙ্গসংগঠনের অনুপস্থিতি নিয়ে আলোচনা

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬,
  • 158 Time View

স্টাফ রিপোর্টারঃ

 

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে পান্ডারগাঁও ইউনিয়ন এলাকায় অবস্থিত হাজী কনু মিয়া স্কুল ও কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

তবে একই দিনে সদ্য গঠিত সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল-এর পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে কাউকে দেখা যায়নি।

 

এতে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় অনেকেই বলেন, বিএনপি অতীতে দলীয় দুর্দিনেও নিয়মিতভাবে জাতীয় দিবসগুলো পালন করে এসেছে। অথচ এবছর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কোনো কর্মসূচি না থাকায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

 

এ বিষয়ে ইউনিয়ন যুবদলের কর্মী ইলিয়াছ আলী ও দুলা জানান,

“আজকের মতো একটি গুরুত্বপূর্ণ দিবসে ফুল দেওয়ার বিষয়ে সাংগঠনিকভাবে আমরা কোনো নির্দেশনা বা তথ্য পাইনি। বিএনপির ইউনিয়ন পর্যায়ের আহ্বায়ক যদি উদ্যোগ নিতেন, তাহলে আমরা নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে উপস্থিত থাকতাম।”

এ বিষয়ে জানতে পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আপতাব মিয়া-র মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার পরিবারের এক সদস্য কল রিসিভ করে জানান, তিনি সে সময় বাড়ির বাইরে ছিলেন।

সচেতন মহলের মতে, ভাষা আন্দোলনের চেতনা বাঙালির জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। দলীয় অবস্থান নির্বিশেষে জাতীয় দিবস পালনে সব রাজনৈতিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে ঐক্য, সৌহার্দ্য ও গণতান্ত্রিক সংস্কৃতি আরও সুদৃঢ় করতে সহায়ক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম