1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
নাম ভাঙিয়ে মাদক ও টাকা দাবি প্রতিবাদ কড়াই জীবননগর যুবদল নেতা ও বাবাকে মারধর করা অভিযোগ উঠেছে। - sylhetersangram
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১১:০৪|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

নাম ভাঙিয়ে মাদক ও টাকা দাবি প্রতিবাদ কড়াই জীবননগর যুবদল নেতা ও বাবাকে মারধর করা অভিযোগ উঠেছে।

মোনাইম হোসাইন
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫,
  • 167 Time View

চুয়াডাঙ্গার জীবননগরে নাম ভাঙিয়ে মাদক ও টাকা দাবির প্রতিবাদ করার যুবদল নেতা গাজী জাহিদ ও তার বাবা নুর ইসলাম গাজীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে জীবননগরের নারায়ণপুর মোড়ে গাজী জাহিদের জাহিন এন্টারপ্রাইজে এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা যুবদল নেতা গাজী জাহিদের নাম ভাঙিয়ে সম্প্রতি ৪ নম্বর ওয়ার্ডের কিরণ ও লক্ষ্মীপুরের উজীরের কাছে সামিউল ওরফে মান্টু মাদক ও চাঁদা দাবি করেন। বিষয়টি জানতে পেরে আজ সোমবার বেলা ১০টার দিকে মান্টুকে ডাকেন গাজী জাহিদ। এসময় মান্টু চাঁদা ও মাদক চাওয়ার কথা স্বীকার করেন। এসময় মান্টুকে দুটো থাপ্পড় দিলে সে পালিয়ে যায়।

এ ঘটনার কিছু সময় পর সামিউল ওরফে মান্টু ও তার ভাই আলামিনসহ আরও ৭-৮ জন গাজী জাহিদের ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে এসে জাহিদের ওপর হামলা চালান।

এ সময় নিজের ছেলেকে বাঁচাতে আসলে জাহিদের বাবা নুর ইসলাম গাজীর ওপর হামলা করেন তারা। পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ এসে জাহিদ ও তার বাবাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এ বিষয়ে জানতে সামিউলকে একাধিকভাবে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পাওয়ার পরপরই থানা-পুলিশের একটি দলকে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম