
আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং অন্যান্য মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহবায়ক জনাব কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহার।
অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসাথে তিনি দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নতুন সরকারের সফলতা কামনা করেন।
শপথগ্রহণ অনুষ্ঠানটি ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত, যেখানে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।