1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ - sylhetersangram
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২১|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬,
  • 277 Time View

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

 

সুনামগঞ্জের ছাতক থানার ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে উঠেছে গুরুতর সব অভিযোগ।

 

বর্তমানে খোলস পাল্টিয়ে বিএনপিতে যোগ দিয়ে তিনি এলাকায় নিরীহ ও গরীব মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বিস্ফোরক আইনের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানা থাকলেও তিনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

 

​স্থানীয়দের অভিযোগ অনুযায়ী ইসলাম উদ্দিন ও তার সহযোগীরা এলাকায় চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্রের মজুদ গড়ে তুলেছেন। প্রবাসীদের দেশে ফিরতে বাধা দেওয়া এবং বড় অঙ্কের চাঁদা দাবি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া গিয়াস উদ্দিন তালুকদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে অন্যায়ভাবে দরবার শরীফ দখলের উদ্দেশ্যে তিনি মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।

 

বর্তমানে উচ্চপদস্থ কর্মকর্তাদের ম্যানেজ করে তিনি নিজের অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে এলাকাবাসী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম