1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সাদেকপুর উচারগাঁও কলিম শাহ বাউল সংগঠনের উদ্যোগে আগামীকাল ১০৫তম বার্ষিক উরস মোবারক অনুষ্ঠিত হবে - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১১:১০|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সাদেকপুর উচারগাঁও কলিম শাহ বাউল সংগঠনের উদ্যোগে আগামীকাল ১০৫তম বার্ষিক উরস মোবারক অনুষ্ঠিত হবে

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬,
  • 175 Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

​আব্দুস সালাম সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

 

​আগামীকাল ১৫ই ফেব্রুয়ারি রবিবার সাদেকপুর উচারগাঁও কলিম শাহ বাউল সংগঠনের উদ্যোগে পীর কলিম শাহ রহমতুল্লাহি আলাইহির ১০৫তম বার্ষিক উরস মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগঠনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এই আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে উরস মোবারকের মূল পর্ব শুরু হবে আগামীকাল রাত ৯ ঘটিকা থেকে এবং তা চলবে পরদিন ভোর ৪টা পর্যন্ত। অনুষ্ঠানে মরমি গান ও বাউল সংগীত পরিবেশন করবেন দেশের খ্যাতনামা শিল্পীবৃন্দ। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে গান পরিবেশন করবেন জনপ্রিয় বাউল শিল্পী আরিফ দেওয়ান, ঢাকার দেওয়ান বাবলী সরকার ও সাথী বৈদেশী এবং ময়মনসিংহের তন্বী সরকার। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রথিতযশা বাউল ও স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।

​পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন লন্ডন প্রবাসী বিশিষ্ট গীতিকার, নাট্যকার ও কলিম শাহ বাউল সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল আজাদ। তিনি এলাকায় একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে সুপরিচিত। জনাব আবুল আজাদ দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সামাজিক উপকার এবং অসহায় ও দরিদ্রদের নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। তার প্রত্যক্ষ সহযোগিতায় এবং দক্ষ সাংগঠনিক নেতৃত্বে এই বাউল সংগঠনটি আর্তমানবতার সেবা ও সাংস্কৃতিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে। অনুষ্ঠানটি কলিম শাহ মিডিয়ার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

​সংগঠনের প্রধান উপদেষ্টা এবং অনুষ্ঠানের উপস্থাপক আব্দুল হান্নান জানিয়েছেন যে অনুষ্ঠানে কলিম শাহর ভক্ত আশেকানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। ধর্মপ্রাণ এবং সংগীতানুরাগী সকলকে আগামীকালের এই বার্ষিক উরস মোবারকে উপস্থিত হওয়ার জন্য কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম