1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজের অধীনে বিএসসি নার্সিংয়ে সুযোগ পেলো মেধাবী শিক্ষার্থী- আয়মান - sylhetersangram
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ২:০৬|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজের অধীনে বিএসসি নার্সিংয়ে সুযোগ পেলো মেধাবী শিক্ষার্থী- আয়মান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬,
  • 174 Time View

 

স্টাফ রিপোর্টার : এস ডব্লিউ সাগর তালুকদার

 

সিলেট-এর সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর অধীনে বিএসসি নার্সিং (Bachelor of Science in Nursing) পড়ার সুযোগ পেয়েছেন দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল মদিনা একাডেমি-এর সাবেক শিক্ষার্থী জুবায়ের খাঁন আয়মান।

 

রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর অধীনে পরিচালিত বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) প্রকাশিত ফলাফলে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

আয়মান ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বন্দরগাঁও গ্রামের প্রবাসী মো. ফরিদ খাঁন ও রোকসানা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে বড়। তিনি বর্তমানে সিলেট শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মিরার বাজার জামেয়া স্কুল এন্ড কলেজ-এ অধ্যয়নরত।

 

শিক্ষাজীবনে তিনি ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছেন। ২০২২ সালে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি হাইস্কুল হতে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০২৪ সালে সিলেটের মিরার বাজার জামেয়া স্কুল এন্ড কলেজ হতে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।

 

এর আগে আল মদিনা একাডেমি থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি লাভ করেন। পাশাপাশি বিভিন্ন বেসরকারি বৃত্তি ও প্রতিযোগিতায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

 

আয়মান জানান, তার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান তার শিক্ষক ও পিতা-মাতার। তাদের পরিশ্রম, পরামর্শ ও দিকনির্দেশনার কারণেই তিনি এ অর্জন সম্ভব করতে পেরেছেন।

ভবিষ্যতে একজন আলোকিত মানুষ হিসেবে শিক্ষা জীবন শেষ করে নিজের এলাকার মানুষের সেবায় কাজ করার স্বপ্ন দেখেন আয়মান। বিশেষ করে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণ, শিক্ষা ও চিকিৎসা খাতের উন্নয়নে কাজ করতে চান তিনি। এ জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম