
সুনামগঞ্জের দিরাইয়ে মুসলিম এইড ও
উদ্দীপনের রমজানের খাদ্যসামগ্রী বিতরণ
দিরাই প্রতিনিধি:
পবিত্র রমজান মাস উপলক্ষে সুনামগঞ্জের
দিরাইয়ে সুবিধাবঞ্চিত ও অতি দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দিরাই উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গণে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড ইউকে-বাংলাদেশ এর আর্থিক সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের উদ্যোগে উপজেলার ২২৫টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে রমজানের খাদ্যপ্যাকেট বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারের জন্য ১ মাসের খাদ্য সহায়তা হিসেবে ২০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি খেজুর, ২ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ১ প্যাকেট নুডুলস প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্দীপনের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ মাসুদ আলম মজুমদার, সিলেট জেলার জোনাল ব্যবস্থাপক বিপ্লব চক্রবর্তী এবং সুনামগঞ্জ জেলা আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্দীপনের প্রধান কার্যলয়ের ব্যবস্থাপক মোঃ মাসুদ আলম মজুমদার।
এছাড়াও মুসলিম এইড- ইউকে বাংলাদেশের ফিল্ড অফিসের হিউম্যানিটেরিয়ান প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোত্তাসিম বিল্লাহ্ সহ উদ্দীপনের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, এফসিও ও হিসাবরক্ষকরা উপস্থিত ছিলেন।