1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য ও ওষুধ বিক্রির অভিযোগ, এলাকায় ক্ষোভ - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:৫৫|
Title :
মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরমহল্লা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদার

দিরাইয়ে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য ও ওষুধ বিক্রির অভিযোগ, এলাকায় ক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ১৯, ২০২৬,
  • 71 Time View

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

সুনামগঞ্জের দিরাইয়ে একটি ফার্মেসি থেকে মেয়াদ পার হয়ে যাওয়া ওষুধ (শিশুখাদ্য/সাপ্লিমেন্ট) বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৯ মে) পৌর শহরের জালাল সিটি সেন্টারে অবস্থিত ‘পিটি রায় ফার্মেসী’তে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সোয়েরা বেগম জানান আজ সকালে তাঁর নাতনির জন্য পিটি রায় ফার্মেসী থেকে ‘মনি মিক্স’ নামের কিছু ওষুধ কেনেন। বাড়িতে ফিরে ওষুধ খাওয়ানোর আগে লক্ষ্য করেন সেটির মেয়াদের তারিখ পার হয়ে গেছে। বিকেলে তিনি ওষুধগুলো নিয়ে পুনরায় ওই ফার্মেসিতে যান এবং দায়িত্বরত কর্মীদের বিষয়টি জানান।

ভুক্তভোগী সোয়েরা বেগম অভিযোগ করে বলেন:

“আমি ওষুধ ফেরত নিয়ে গেলে ফার্মেসির কর্মচারীরা আমাকে ঘটনাটি চেপে যেতে বলেন এবং কাউকে না জানাতে অনুরোধ করেন। কিন্তু এটা তো শুধু আমার একার বাচ্চার জীবনের বিষয় নয়। আমি নিয়মিত ক্রেতা হওয়া সত্ত্বেও যদি আমার কাছে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হয়, তবে অন্যদের কাছেও তা করা হতে পারে। এটা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ।”

 

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “আমি বয়স্ক মানুষ, কোথায় গিয়ে অভিযোগ করতে হবে তা জানি না। কিন্তু প্রশাসন কি এসব তদারকি করে না? সাংবাদিকদের মাধ্যমে আমি চাই এই অন্যায়ের কথা সবাই জানুক এবং মানুষ সচেতন হোক।”

 

এ বিষয়ে পিটি রায় ফার্মেসীর কর্মী দীপক ভট্টাচার্য বলেন, ভুলবসত ঔষধগুলো চলে গেছে, এগুলো আমরা বিক্রি না করার জন্য আলাদা রাখি। আমরা লক্ষ করিনি কিভাবে ঔষুধগুলো উনার কাছে গিয়েছে। এর জন্য আমরা দুঃখিত। মহিলার কাছে আমরা ক্ষমাও চেয়েছি।

 

উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার জানান, এবিষয়ে কোন অভিযোগ পাইনি। তবে এ প্রতিবেদককে তিনি জানান ওই ক্রেতাকে বলেন, ভোক্তা অধিকারে অভিযোগ দিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম