1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:৩৫|
Title :
মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরমহল্লা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদার

মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ৬, ২০২৬,
  • 57 Time View

‎‎

‎স্টাফ রিপোর্টার

‎রাজনগর উপজেলার ১নং ফতেহপুর ইউনিয়নে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলার সাদাপুর গ্রামের বাসিন্দা হাসিম মিয়া (৪৫), পিতা মৃত আলাউদ্দিন। পুলিশ সূত্রে জানা যায়, তিনি একটি মাদক মামলার জিআর নং-১১৯/১৫-এর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

‎রাজনগর থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

‎পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম