1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ মিছিল - sylhetersangram
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:১৫|
Title :
শ্যামনগরে সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ মুন্সিগঞ্জ পঞ্চসার ইলেকশনে জনগণের ভোটে কে হচ্ছে দায়িত্বপদে চেয়ারম্যান। বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ যশোরের ছাতিয়ানতলা বাজারে এক রাতে দুই ভাইয়ের দোকানে চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী জামালপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুবকদের মধ্যে ঋণ বিতরণ ও উদ্যোক্তাদের সম্মাননা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন ‎ফতেপুর ইউনিয়নে  আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সমন্বয়ের আহ্বান

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 1091 Time View

মোঃ নাজমুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং রাজধানীর মিটফোর্ড এলাকায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার পূর্বধলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই), পূর্বধলা উপজেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি পূর্বধলা বাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বধলা রেলক্রসিং এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভোত্তর সমাবেশে বক্তারা বলেন, “তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একের পর এক ষড়যন্ত্র, অপপ্রচার ও চরিত্র হননের অপচেষ্টা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ড গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।”
তারা আরও বলেন, “মিটফোর্ড এলাকায় দিবালোকে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দৃশ্যমান। এসব ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ গোপন চক্র মব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা জাতীয় স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।”
সমাবেশে উপস্থিত নেতারা অবিলম্বে মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ দমন, রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।
পূর্বধলা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম