1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জামালগঞ্জ উত্তর ইউনিয়নে চেয়ারম্যান ঘোষণা জামায়াতের, মাঠে নামছেন কামাল হোসেন। - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৬:৫৪|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

জামালগঞ্জ উত্তর ইউনিয়নে চেয়ারম্যান ঘোষণা জামায়াতের, মাঠে নামছেন কামাল হোসেন।

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ১৮, ২০২৬,
  • 88 Time View

 

জামালগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৭ অক্টোবর ২০২৬ ইং, শনিবার রাত ১০টায় ধানুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে কামাল হোসেনের নাম ঘোষণা করা হয়।

জামালগঞ্জ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের অফিস ও প্রচার সম্পাদক নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা ওলামা বিভাগের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী এবং জামালগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাবিবুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, “আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এবং ন্যায় ও ইনসাফের বাংলাদেশ চাই।” তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সততা, ন্যায়বিচার এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের বিকল্প নেই।

তিনি জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কামাল হোসেনকে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে আগামী নির্বাচনে প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে ইউনিয়নবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

বক্তারা তাঁদের বক্তব্যে একজন জনপ্রতিনিধির সততা, নৈতিকতা, দায়িত্ববোধ, জনসেবার মানসিকতা ও চারিত্রিক দৃঢ়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ইউনিয়ন পরিষদ জনগণের সেবা ও স্থানীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিগত সততা, যোগ্যতা, নীতিনিষ্ঠা এবং মানুষের পাশে থাকার মানসিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

তাঁরা আরও বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে একজন জনপ্রতিনিধিকে দল-মতনির্বিশেষে সবার জন্য কাজ করতে হবে। এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও সার্বিক উন্নয়নে আন্তরিক ভূমিকা রাখতে হবে। জনগণের অধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।

সভায় বক্তব্য দিতে গিয়ে চেয়ারম্যান পদে ঘোষিত প্রার্থী কামাল হোসেন আবেগাপ্লুত হয়ে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বিগত জাতীয় নির্বাচনে আপনারা জামায়াতের প্রার্থীকে বিপুল ভোট দিয়ে সমর্থন করেছেন। আমি আপনাদেরই সন্তান, কারও ভাই, কারও ভাতিজা। আপনাদের সবার সহযোগিতা ও দোয়া আমার একান্ত কাম্য।”

তিনি আরও বলেন, ইউনিয়নবাসীর ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা নিয়ে তিনি নির্বাচনে এগিয়ে যেতে চান। জনগণের আস্থা ও সমর্থন পেলে এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় জামালগঞ্জ উত্তর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে আলী নুর, আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দের নাম উল্লেখযোগ্য।

সভায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল হোসেনের নাম ঘোষণার মধ্য দিয়ে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে নির্বাচনে অন্যান্য দলের প্রার্থী কারা হচ্ছেন এবং শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতার চিত্র কেমন দাঁড়ায়, তা জানতে ইউনিয়নবাসীর মধ্যে আগ্রহ রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ, সৎ নেতৃত্ব নির্বাচন এবং এলাকার উন্নয়নকে সামনে রেখে আগামী দিনের নির্বাচনী কার্যক্রম এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সভায় উপস্থিত নেতাকর্মীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম