1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
পাঁচবিবিতে নানা আয়োজনে যুব দিবস-২০২৬ পালন - sylhetersangram
৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:০০|
Title :
জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সভা মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ জামালগঞ্জে সার-বীজ মনিটরিং সভা অনুষ্ঠিত মোকাদ্দেস হোসেন বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পয়েন্ট পর্ব শেষ, সেমিফাইনালে চার দল বীরগঞ্জে পলাশবাড়ী চাষী ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাজিব পরিবহন বন্ধের দাবিতে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা, মৌলভীবাজারে ক্ষোভ সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন শাবিপ্রবিতে এইচআরডিএস’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাঁচবিবিতে নানা আয়োজনে যুব দিবস-২০২৬ পালন

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ১, ২০২৬,
  • 47 Time View

‎রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
‎“দক্ষ যুব গড়বে দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালন করা হয়েছে।
‎রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. ফজলুর রহমান সাঈদ।
‎এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তাওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী প্রার্থী আলহাজ মো. সাইফুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার।
‎অনুষ্ঠানে যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে যুবকদের ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যুব ঋণের চেক বিতরণের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়।
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম