
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
(১৪ জুলাই) সোমবার বেলা সোয়া ৬ টার দিকে শহরের সিভিল সার্জন অফিসের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা।
ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন এর সভাপতিত্বে, এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আরেফিন কায়েস মাহমুদ, ফজলুল হামিদ তামিম, সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক জিতু খানসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন,
একটি মহল সুপরিকল্পিতভাবে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। এ অপচেষ্টা রুখে দিতে ছাত্রদল সর্বদা মাঠে ছিল, আছে, থাকবে। বক্তারা আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।