1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বোচাগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই সাংবাদিক গুরুতর আহত — এলাকাবাসী আটক ট্রাক, জব্দ করলো পুলিশ - sylhetersangram
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১১:১৮|
Title :
আলোকিত জনপদ জগদল ইউনিয়ন : উন্নয়নের ভিড়ে শুধু একটি রাস্তার হাহাকার। দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা উন্নয়নের ‘উভয়চর’ বিপ্লব: দিরাই-জগন্নাথপুর রুটে এখন নৌকায় চাকা ঘোরে রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান

বোচাগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই সাংবাদিক গুরুতর আহত — এলাকাবাসী আটক ট্রাক, জব্দ করলো পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 531 Time View

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চিলাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—“আজকালের খবর” ও “প্রতিদিনের সংবাদ” পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি ফাইদুল ইসলাম এবং বাধন ইসলাম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি সাধারণ পরিবহন ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-৪১২৫) নিয়ন্ত্রণ হারিয়ে দুই সাংবাদিককে চাপা দেয়। এতে একজনের পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অপরজনের পাঁজর ভেঙে যায়।

ঘটনার পরপরই এলাকাবাসী সাহসিকতার সঙ্গে ট্রাকটি আটক করে। পরে খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

আহত দুই সাংবাদিককে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক সেবা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা অবিলম্বে দায়ীদের শাস্তি ও আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম