
স্টাফ রিপোর্টার
রাজনগর উপজেলার ১নং ফতেহপুর ইউনিয়নে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলার সাদাপুর গ্রামের বাসিন্দা হাসিম মিয়া (৪৫), পিতা মৃত আলাউদ্দিন। পুলিশ সূত্রে জানা যায়, তিনি একটি মাদক মামলার জিআর নং-১১৯/১৫-এর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
রাজনগর থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।